ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এবার দুবাই-বেঙ্গালুরু রুটে চালু হচ্ছে দ্বিতল বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৮, ২০ আগস্ট ২০২২
এবার দুবাই-বেঙ্গালুরু রুটে চালু হচ্ছে দ্বিতল বিমান
ছবি: সংগৃহীত

আগামী ৩০ অক্টোবর থেকে দুবাই ও বেঙ্গালুরুর মধ্যে চালু হচ্ছে এ৩৮০ বিমান পরিষেবা। বিশ্বের সবচেয়ে বড় যাত্রিবাহী দ্বিতল বিমান এটি।

জানা গেছে, দ্বিতল বিমানে রয়েছে একাধিক বিলাসবহুল পরিষেবা। রয়েছে যাত্রীদের শোয়ার ব্যবস্থা, গোসলের জায়গা ও স্পা। এর ভেতরে রয়েছে ওয়াইফাই পরিষেবাও।

প্রায় ৫১০ থেকে ৫৭৫ টনের কাছাকাছি ওজনের দ্বিতল এই বিমানের দৈর্ঘ্য ৭৩ মিটার এবং উচ্চতা ২৪ মিটার। মাটি থেকে ৪৩ হাজার ১০০ ফুট উপরে উড়তে পারে বিমানটি।

উন্নত প্রযুক্তি সম্পন্ন এ বিমানটি বেঙ্গালুরু থেকে পরিচালনা করবে পরিবহন সংস্থা এমিরেটস। এ মুহূর্তে বিশ্বজুড়ে ১১৮টি এ ধরনের বিমান চালু রয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাত ও দুবাই থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড পর্যন্ত চলবে এ বিমান।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!