ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কাজে সন্তুষ্ট হয়ে ভৃত্যকে বিয়ে করলেন ধনাঢ্য নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৬, ১ আগস্ট ২০২২
কাজে সন্তুষ্ট হয়ে ভৃত্যকে বিয়ে করলেন ধনাঢ্য নারী!
ছবি: নাজিয়া ও সুফিয়ান - ফাইল ছবি

ভালোবাসা বয়সের কোনো ধার ধারে না। সেই কথার প্রমাণ দিলেন পাকিস্তানের এক নারী। ভালোবাসা হলো মনে মিল তা অকোপটেই বলে ফেললেন এই নারী।

নাম তার নাজিয়া, একজন ধনাঢ্য নারী। পাকিস্তানের ইসলামাবাদের বাসিন্দা। ইসলামাবাদের অভিজাত এলাকায় বাহরিয়াতে একাই থাকতেন তিনি। কিন্তু একা হাতে বাড়ির সব কাজ সামলানো কঠিন হয়ে ওঠায় প্রতিদিনের কাজকর্মের জন্য একজন লোক খুঁজছিলেন তিনি। তখনই আত্মীয়-স্বজনরা সুফিয়ান নামে একজনকে কাজে নিয়োগ করার পরামর্শ দেন।

কোমল ব্যবহারে অল্প দিনেই নাজিয়ার মন জিতে নেন সুফিয়ান। এরপর এক দিন নাজিয়া অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ডাক্তার ডাকা থেকে যত্ন করা সবই করেছেন সুফিয়ান। বাড়ির সব কাজও সামলেছেন একা হাতেই। সুফিয়ানের এমন ব্যবহারেই তার প্রেমে পড়ে যান নাজিয়া। 

এক সাক্ষাৎকারে নাজিয়া জানিয়েছেন, সুফিয়ানের সরলতা আমার হৃদয় কেড়ে নিয়েছে। তাকে কখনও নারীদের দিকে কুনজরে তাকাতে দেখিনি।

আরো পড়ুন>> তাইওয়ানকে ঘিরে চীন-যুক্তরাষ্ট্রের সংঘাত তুঙ্গে

তিনি আরো বলেন, অনেক ধনী লোক আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সুফিয়ানের সরলতা আমাকে এতটাই মুগ্ধ করে যে আমি তার প্রেমে পড়ে যাই। ভালোবাসা কখনও সামাজিক মর্যাদা, গায়ের রং, সম্পদ এবং অর্থের উপর নির্ভর করে না।

নাজিয়া জানান, তিনি যখন সুফিয়ানকে প্রেমপ্রস্তাব দেন তখন উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেন সুফিয়ান। জ্ঞান ফিরতেই নাজিয়ার প্রস্তাবে সম্মত হন তিনি।

সূত্র: জিওটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!