ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মাতাল হয়ে ট্যাক্সি ড্রাইভারকে পেটানোয় বাইডেনের দুই নিরাপত্তাকর্মীকে শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ২১ মে ২০২২
মাতাল হয়ে ট্যাক্সি ড্রাইভারকে পেটানোয় বাইডেনের দুই নিরাপত্তাকর্মীকে শাস্তি
ছবি: প্রতীকী

মাতাল হয়ে এক ট্যাক্সি ড্রাইভারকে পেটানোর ঘটনায় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়া সংস্থা সিক্রেট সার্ভিসের দুই এজেন্টকে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়। সিক্রেট সার্ভিসের ওই দুই এজেন্ট মার্কিন প্রেসিডেন্টের প্রটোকলের অ্যাডভান্স পার্টির সদস্য।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের দক্ষিণ কোরিয়া সফরের আগে সিউলে অবস্থান করছিলেন তারা। এ সময় একটি বারে মদপানের পর মাতাল অবস্থায় এক ট্যাক্সি ড্রাইভারের সাথে বিতণ্ডায় জড়ান তারা। এক পর্যায়ে চড়াও হন ওই ট্যাক্সি ড্রাইভারের ওপর।

আরো পড়ুন>> অর্ধনগ্ন হয়ে কানের লাল গালিচায় নারীর প্রতিবাদ

এ ঘটনায় সিউলের ইয়ংসান-গুতে হায়াত হোটেলের প্রধান ফটকে এক এজেন্টের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে আনা হয়েছে। পরে গ্রেফতারও করা হয় তাকে। দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দু’জনকেই ফেরত পাঠানো হয় যুক্তরাষ্ট্রে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!