৩০ বছর ধরে রেস্টুরেন্টের ওয়াশরুমেই তৈরি হচ্ছিল সমুচা!
দীর্ঘ ৩০ বছর ধরে সমুচা ও স্ন্যাকস তৈরি হচ্ছিল টয়লেটে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই করে আসছিল সৌদি আরবের একটি রেস্টুরেন্ট।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনা জানামাত্রই সৌদি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে রেস্টুরেন্টটি।
সংবাদমাধ্যম সিয়াসত ডেইলি প্রতিবেদন অনুযায়ী, একটি গোপন তথ্যের ভিত্তিতে- জেদ্দা পৌরসভা একটি আবাসিক ভবনে অবস্থিত একটি রেস্তোরাঁয় অভিযান চালায়। এটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ওই এলাকায় খাবারের ব্যবসা করে আসছে।
আরেক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানায়, ওয়াশরুমেই সমুচা, মিষ্টিসহ অন্যান্য খাবার তৈরি করা হচ্ছিল। অভিযানে পৌর কর্তৃপক্ষ আরও দেখতে পান, মজুদ করে রাখা মাংস, মুরগি ও পনিরের কিছু কিছুর মেয়াদ শেষ হয়ে গেছে দুই বছরেরও বেশি সময় আগে। এমনকি রান্নার স্থানে তেলাপোকা, ইঁদুরসহ বিভিন্ন পোকামাকড়ও দেখা গেছে।
আরো পড়ুন>> ইরানের হাতে ইসরায়েলের সব গোপন ঘাঁটির ছবি-ম্যাপ, হামলা চালালেই পাল্টা আঘাতের হুঁশিয়ারি
তবে ওই রেস্টুরেন্টের নাম কিংবা কোনো ছবি, ভিডিও প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে জেদ্দার একটি বিখ্যাত রেস্টুরেন্টের শর্মা স্কিউয়ারের ওপর বসে ইঁদুরের মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই রেস্তরাঁটি তখনই বন্ধ করে দিয়েছিল জেদ্দা কর্তৃপক্ষ।