ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নারীর কান থেকে বের হলো জীবন্ত কাঁকড়া!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৬, ১ এপ্রিল ২০২২
নারীর কান থেকে বের হলো জীবন্ত কাঁকড়া!
ছবি: সংগৃহীত

একটি জীবন্ত কাঁকড়া ঢুকে পড়েছে এক নারীর কানে! সেটিকে বের করা হচ্ছে। এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, ডুবঁসাতার দেওয়ার সময় তার কানে ঢুকে পড়ে ওই কাঁকড়াটি। ঘটনাটি ঘটেছে পুয়ের্তো রিকোর রাজধানী ও জনবহুল শহর সান জুয়ানে।

আরো পড়ুন: রুবলে মূল্য পরিশোধ না করলে গ্যাস দেবে না রাশিয়া

ভিডিওতে দেখা যায়, একজন লোক এক জোড়া চিমটি ব্যবহার করে ওই নারীর কান থেকে কাঁকড়াটি বের করার চেষ্টা করছেন। একাধিকবার ব্যর্থ হওয়ার পর সেটি বের করতে পারেন তিনি। এসময় কাঁকড়াটি দেখে চিৎকার করে ওঠেন ওই নারী। বলেন, এটা কি!

জানা গেছে, ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মে ১৩ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি।

সূত্র: ইন্ডিয়া.কম

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!