ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কয়েদির পেটে মিললো আস্ত মোবাইল ফোন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯, ২১ জানুয়ারি ২০২২
কয়েদির পেটে মিললো আস্ত মোবাইল ফোন!
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই কারাগারে থাকা কয়েদিদের সেল চেক করা শুরু করে জেল কর্তৃপক্ষ। এমতাবস্থায় কর্তৃপক্ষের কাছ থেকে লুকাতে মোবাইল ফোন গিলে ফেলেন একজন কয়েদি! সম্প্রতি ভারতের তিহার জেলে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অপারেশন ছাড়াই তার পেট থেকে বের করা হয় মোবাইল ফোনটি। দিল্লির জিবি পান্ট হাসপাতালের ডাক্তাররা এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

মহাপরিচালক (প্রিজন) সন্দীপ গোয়েল বার্তা সংস্থা আইএএনএস’কে বলেছেন, এন্ডোস্কপির মাধ্যমে ওই মোবাইল ফোন বের করা হয়েছে। ওই কয়েদিকে জেলে ফেরত পাঠানো হয়েছে।

আরো পড়ুন>> কারাগারে ৫৬ নারী ধর্ষণ, ১০ জনের কারাদণ্ড

গত ৫ জানুয়ারি এ ঘটনা ঘটেছে। জানা গেছে, জেল কর্তৃপক্ষ ওই ব্যক্তির সেলে তল্লাশি চালানোর সময় মোবাইল ফোন গিলে ফেলেন তিনি। ওই ব্যক্তিকে তাৎক্ষণিক দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে জিবি পান্ট হাসপাতালে পাঠানো হয়।

জিবি পান্ট হাসপাতালের যে ডাক্তাররা এই এন্ডোসকপি করেছেন, তারা বলেন, এর আগেও আমরা এ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে পেট থেকে ফরেন অবজেক্ট বের করেছি।

হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের সিদ্ধার্থ শ্রীবাস্তব বলেন, এই নিয়ে সম্ভবত ১০ বার আমরা এমন প্রক্রিয়া সম্পন্ন করেছি। তিনি বলেন, এক্স-রের মাধ্যমে আমরা মোবাইল ফোনের অস্তিত্ব নিশ্চিত করি। এরপর এন্ডোসকপির মাধ্যমে রোগীর মুখ দিয়ে মোবাইল ফোন বের করি।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!