ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অজানা রহস্য উদঘাটনে ৩ হাজার বছর পুরনো মমির সিটি স্ক্যান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ২৫ জুন ২০২১
অজানা রহস্য উদঘাটনে ৩ হাজার বছর পুরনো মমির সিটি স্ক্যান
ছবিঃ সংগৃহীত

মমির কথা এলেই প্রথমে মাথায় আসে মিশরের নাম। হাজারো বছর আগে সেই দেশটি থেকেই শুরু হয় এই ঐতিহ্য। এবার প্রাগৈতিহাসিক মিশরের খুঁটিনাটি রহস্য উদঘাটনে বিশেষ উদ্যোগ নিল আধুনিক চিকিৎসা বিজ্ঞান। ইতালির একটি হাসপাতালে করা হলো একটি মমির সিটি স্ক্যান।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্ক্যানটি করা হয়েছে এক পুরোহিতের মমির। নাম অ্যানখেখনসু। মমিটি পরীক্ষা–নিরীক্ষার জন্য ইতালির উত্তর–পূর্বাঞ্চলীয় শহর বার্গেমোর সিভিক আর্কিওলজিক্যাল জাদুঘর থেকে মিলানের পলিক্লিনিকো হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, এই পুরোহিতের মমিটি ৩ হাজার বছর পুরনো। মমির দেহ নিয়ে বিস্তারিত রিসার্চের জন্য এই স্ক্যান করা হচ্ছে বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মেডিকেল পরীক্ষার পর আনখেখোনসুর জীবনধারণ এবং তিন হাজার বছর আগে তাকে সমাহিত করার নানা বিষয় সম্পর্কে জানা যাবে।

এ প্রসঙ্গে ইতালির মিলানের প্রতিষ্ঠান মমি প্রজেক্ট রিসার্চের পরিচালক সাবিনা মালগোরা জানান, আক্ষরিক অর্থেই একেকটি মমি জীববিজ্ঞানের একটি জাদুঘর। গবেষণার জন্য এগুলো খুবই কাজের।

মমির সিটি স্ক্যান

মালগোরা আরো জানান, খ্রিস্ট্রপূর্ব ৯০০ থেকে ৮০০ সময়কালে বেশ কিছু কফিন মিশরে পাওয়া যায়। সেসব কফিনে মমির নামের তথ্য পাওয়া গেছে। আনখেখোনসুর নামও একটি কফিন থেকে নিশ্চিত হওয়া হয়েছে। তার নাম কফিনে পাঁচবার লেখা ছিল। তার নামের অর্থ, ‘দেবতা খোনসু জীবিত’।

গবেষকরা জানান, মিশরের এই পুরোহিতের শরীরের পুনর্গঠণ করে জীবন ও মৃত্যু সম্পর্কে আরো অনেক রহস্যে উদঘাটন সম্ভব। আধুনির গবেষনার ক্ষেত্রে এই রিসার্চ উল্লেখযোগ্য বলে মনে করছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!