ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩, ২০ এপ্রিল ২০২১
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ফাইল ছবি

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় নিয়াস দ্বীপে আঘাত হানে এ ভূমিকম্প।

ইএমএসসি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। কম্পনের মাত্রা ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা অন্তত ১০ কিলোমিটার।

এদিকে ভূমিকম্পের ফলে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর কারণে জারি করা হয়নি সুনামি সতর্কতাও।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!