ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

স্কুল ফাঁকি দিতে ভুয়া করোনা পজেটিভ ক্ষুদেবার্তা পাঠাল শিক্ষার্থীরা, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ৯ এপ্রিল ২০২১
স্কুল ফাঁকি দিতে ভুয়া করোনা পজেটিভ ক্ষুদেবার্তা পাঠাল শিক্ষার্থীরা, অতঃপর…
ছবি: সংগৃহীত

স্কুল ফাঁকি দিতে করোনা পজেটিভ ক্ষুদেবার্তা তৈরি করেছিল তিন শিক্ষার্থী। ফলে স্কুলের সব শিক্ষার্থীকে পাঠিয়ে দেয়া হয় কোয়ারেন্টিনে। কিন্তু পরে জানা গেল সেই বার্তা ছিল ভুয়া।

সম্প্রতি সুইজারল্যান্ডের বাসেল শহরে ঘটেছে এই ঘটনা। সেখানকার এক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের তিনি শিক্ষার্থী নিজেদের করোনা পজেটিভ প্রমাণ করতে ভুয়া ক্ষুদেবার্তা তৈরি করে। এধরনের এসএমএস সাধারণত দেশটির কোভিড-১৯ কন্টাক্ট ট্রেসিং অ্যাপ থেকে পাঠানো হয়।

সেই ক্ষুদেবার্তার কারণে শিক্ষার্থীদের ২৫ সহপাঠীকেও বাসায় পাঠিয়ে দেয়া হয় সঙ্গনিরোধে থাকতে। শুধু তাই নয়, শিক্ষকদের মধ্যে যারা তাদের পাঠদান করেছিলেন, তাদেরকেও বাড়ি পাঠিয়ে দেয়া হয় বিচ্ছিন্নভাবে নিরাপদে থাকতে।

বিষয়টি ভুয়া প্রমাণিত হওয়ার পর বেজায় চটেছে বাসেল শিক্ষা কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে তারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলেও তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে না।

সূত্র: ডয়চে ভেলে, ডেইলি সাবাহ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!