ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১১০০ বছর পুরনো অত্যন্ত দুর্লভ প্রাচীন স্বর্ণমুদ্রা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ২৫ আগস্ট ২০২০
১১০০ বছর পুরনো অত্যন্ত দুর্লভ প্রাচীন স্বর্ণমুদ্রা উদ্ধার
মাটি খুঁড়তেই মিলল সোনা ভর্তি কলস

খননকাজ চালানোর সময় মিলল একটি কলস ভর্তি স্বর্ণের মুদ্রা। মোট চারশ ২৫টি 'অত্যন্ত দুর্লভ' প্রাচীন স্বর্ণমুদ্রাগুলো ইসলামী স্বর্ণযুগের। উদ্ধার হওয়া সম্পদের মধ্যে ছোট আকারের স্বর্ণমুদ্রার অনেক টুকরা পাওয়া গেছে। সেই আমলে এগুলো স্বল্প মূল্যের মুদ্রা ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

মাটি খুঁড়ে পাওয়া গেলো স্বর্ণমুদ্রা ভর্তি কলস

সিএনএনর একটি প্রতিবেদন অনুসারে, সোমবার ইসরায়েলের ইয়াভনে শহরের কাছ থেকে দুই কিশোর মাটি খুঁড়ে ওই কলসের সন্ধান পায়। ইসরায়েলের অ্যান্টিকস অথরিটি'র দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, মোট চারশ ২৫টি 'অত্যন্ত দুর্লভ' প্রাচীন স্বর্ণমুদ্রা পেয়েছেন তারা। প্রতিটি মুদ্রা খাঁটি সোনা দিয়ে তৈরি। এর মধ্যে অধিকাংশ ১১০০ বছর পুরনো আব্বাসীয় আমলের।

আব্বাসীয় যুগের স্বর্ণমুদ্রা

নবম শতাব্দীর শেষ সময়টা ছিল আব্বাসীয় খিলাফতে স্বর্ণযুগ। ওই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিল। অ্যান্টিকস অথরিটি'র অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রাগুলোতে যে সংকেত বা চিহ্ন দেখা গেছে তা থেকে মনে করা হচ্ছে এগুলো আব্বাসীয় খিলাফতের সময়ের। যদিও এ বিষয়ে আরো গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।
আব্বাসীয় খিলাফত সম্পর্কে এখনো বহু তথ্য অজানা। উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রা থেকে সে সময় সম্পর্কে আরো অনেক অজানা তথ্য জানা সম্ভব হবে বলে আশাবাদী রবার্ট কুল।

ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!