ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নলকূপ চাপলেই বের হচ্ছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২০ অক্টোবর ২০১৯
নলকূপ চাপলেই বের হচ্ছে আগুন
সংগৃহীত

নলকূপ চাপলেই সাধারণত বের হওয়ার কথা পানি। কিন্তু পানির বালাই নেই, বের হচ্ছে আগুন। তাও আবার একটি নলকূপ নয়, ১২টি নলকূপে এমন ঘটনা। 

ভারতের উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলার মঞ্জিলহাটি মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটছে।

সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, ১২-১৫ দিন ধরে নলকূপে অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে। এলাকাবাসীর দাবি, মাঝেমধ্যেই কল থেকে শব্দ হতো। এরপর নলকূপ পাম্প করতেই আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়াররা। আসে ফায়ার সার্ভিসও। নলকূপগুলো আপাতত সিল করে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কলের মুখ থেকে গ্যাস বেরোচ্ছে। আর তার জেরেই জ্বলে উঠছে আগুন। 

দেগঙ্গার সুব্রত মণ্ডল বলেন, মঞ্জিলহাটি গ্রামের ১২টি কল থেকে গ্যাস বের হচ্ছে। আমরা কলগুলো সিল করে দিয়েছি। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই পরিস্থিতি মোকাবিলা করার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। তবে প্রতিনিয়ত নজর রাখছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!