ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ছাগলটি বিক্রি হলো ১৫ লাখ টাকায়!

মাজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ৫ জুন ২০২৪
ছাগলটি বিক্রি হলো ১৫ লাখ টাকায়!
ছবি: সংগৃহীত

এ যে যেনতেন ছাগল নয়, প্রথম দেখায় মনে হবে একটি ছোটখাটো গরু। কোরবানির আগে পশুর বাজারে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে বিশাল আকৃতির এই ছাগল। শুধু আকৃতিতেই বড় নয়, দামেও যেন ছুঁয়েছে আকাশ। চলতি বাজারে যা দিয়ে অনায়াশেই কেনা যায় ডজনখানেক গরু! ছাগলটি বিক্রি হয় ১৫ লাখ টাকায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় ১৭৫ কেজি ওজনের একটি ছাগলের ভিডিও। রাজধানীর মোহাম্মদপুরে একটি খামারে ঐ পশুটির খোঁজ মিলে। 

জানা যায়, ঐ খামারেই পালিত হয় ছাগলটি। পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার খাসিটি দাম হাঁকা হয় ১৫ লাখ টাকা। অবশ্য বিক্রিও হয়ে গেছে আকাশছোঁয়া এই দামে।

Advertisement

কেন এই ছাগলের দাম ১৫ লাখ টাকা জানতে চাইলে খামারিরা জানান, ছোট ইলিশের দাম আর বড় ইলিশের দাম যেমন এক হবে না। তেমনি এটাও একই রকম। বিরল বলেই এত দাম ছাগলটির। সচরাচর এমন ছাগল দেখা যায় না, তাই এর দাম অন্যদের তুলনায় কিছুটা বেশি।

একটি ছাগলের দাম এত টাকা হতে পারে এমনটি এর আগে কেউ কখনোই শোনেনি। তাই দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন ছাগলটিকে একবার দেখার জন্য।

প্রসঙ্গত, ‘লাখ টাকার বাগান খায় ৫ টাকার ছাগলে’ বাংলায় এমন একটি প্রবাদ প্রচলিত থাকলেও সে প্রবাদ এখন আর তেমন শোনা যায় না। কীভাবেই বা শোনা যাবে? ছাগলের দাম যে আর ৫ টাকায় আটকে নেই। এখন একটি ছাগলই বিক্রি হয় ১৫ লাখ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঈদ ছাগল
লিংক সফলভাবে কপি হয়েছে!