সদ্য যে অপটিক্যাল ইলিউশন নিয়ে কথা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, ব্যক্তির দৃষ্টিকোণ দেখে বলে দেওয়া যাবে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য। এই মজার খেলায় বিশেষ কিছু করতে হয় না। শুধু একটি ছবি দেওয়া থাকে। সেই ছবি দেখে বলতে হয় যে, ছবিতে আগে কোন জিনিসটি দেখা যাচ্ছে। তার ভিত্তিতে বলা হয়, যে ব্যক্তি দেখছেন, তার চারিত্রিক বৈশিষ্ট্য কী কী!
প্রথম ছবিটি দেখে আপনাকে বলতে হবে যে, ছবিতে আগে আপনি কি দেখছেন? ঘুড়িটি দেখতে পাচ্ছেন, নাকি মেঘ? এই ছবিতে আপনার দেখার কায়দা থেকেই বুঝে নেয়া যেতে পারেন আপনার চরিত্র কেমন। অনেকেই আবার এই ছবিতে আগে সমুদ্রকে দেখতে পেয়েছেন। কোন দৃষ্টিভঙ্গি ব্যক্তির চরিত্র সম্পর্কে কী বলে দেয়, দেখে নিন।
.png)
ঘুড়ি আগে দেখলে
যদি ঘুড়ি আগে চোখে পড়ে, তাহলে বলা যায়, আপনি বেড়াতে যেতে পছন্দ করেন। আপনার মধ্যে প্রবল উৎসাহ, উদ্দীপনা। আপনি পছন্দ করেন যে, আপনার ওপর অন্যদের নজর যাতে পড়ে। আপনি নতুন নতুন ব্যক্তিদের সঙ্গে মিশতে ভালোবাসেন। কোনও ঝুঁকির কথা না ভেবেই, আপনি কোনও উদ্যোগ নিতে পছন্দ করেন।
মেঘের দিকে নজর গেলে
আপনার চোখ যদি মেঘের দিকে যায় আগে, তাহলেও বলে দেওয়া যায়, আপনি কেমন ধরনের ব্যক্তিত্ব। আপনি এমন একজন মানুষ, যিনি সব জিনিস গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আপনি সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করেন। অযথা কথাবার্তা আপনার না পছন্দ! আপনি সময়কে গুরুত্ব দিতে পছন্দ করেন। আপনি সব জিনিস বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেন।