ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

কল দিয়ে পানি নয়, বের হচ্ছে মদ!

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ৫ অক্টোবর ২০২৩
কল দিয়ে পানি নয়, বের হচ্ছে মদ!
ছবি: সংগৃহীত

হ্যান্ড পাম্প চাপলেই কল দিয়ে পানি নয়, বের হচ্ছে মদ। সম্প্রতি এমনই একটি ঘটনা দেখে চোখ কপালে উঠেছে ভারতের পুলিশ সদস্যদের। জানা গেছে, প্রায় ২২০ লিটারেরও বেশি মদ উদ্ধার করেছে তারা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে।

বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আবগারি দফতরের একটি দল অবৈধ মদ ব্যবসা ঠেকাতে অভিযান চালিয়েছিল। এ সময় তারা দেখতে পান, মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে মদ। এরপর পুলিশ হ্যান্ড পাম্পের সাহায্যে মদ বের করে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

আবগারি দফতর জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আবগারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন কর্মকর্তা বলেছেন, আবগারি এবং পুলিশের চোখ এড়াতে মদ ব্যবসায়ীরা মাটিতে গর্ত খনন করে এবং তাতে একটি ট্যাংক স্থাপন করে। এরপর উপরে মাটি ঢেলে দেয় যাতে সমতল দেখায় এবং ট্যাংকে হ্যান্ড পাম্প বসায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!