এবার তেমনই এক নতুন নিয়ম জারি করা হল। বিমানে ওঠার আগে ওজন মাপাতে হবে। চেক-ইনের সময় ওজন কত তা মাপবেন বিমান সংস্থার কর্মীরা। সব যাত্রীদেরই মানতে হবে এই নিয়ম।
হঠাৎ ওজন মাপার কারণ কী? সংস্থার দাবি, বিমানের মোট ওজনের হিসেব রাখতেই এটা জরুরি। কেবিনে বিমান কর্মী সময় যাত্রীদের মোট ওজন কত তা পাইলটের জানা জরুরি।
.png)
তবে বিমানের মোট ওজন বুঝতে সাধারণত একটা গড় অঙ্কই ধরে নেয়া হয়। বিমান সংস্থার পক্ষ থেকে এই ব্যবস্থা বহুদিন বাদে চালু করা হল। একটি বিশেষ সমীক্ষা করতেই প্রতি যাত্রীর ওজন মাপার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা।
তবে এটি বাংলাদেশের কোনো সংস্থা নয়, নিউজিল্যান্ডের সংস্থা ‘এয়ার নিউজিল্যান্ড’ সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর তাদের পক্ষ থেকে বিমানের যাত্রীদের ওজন মাপা হয় এটিও তারই অংশ। তবে যাত্রীদের ওজনের পরিসংখ্যান প্রকাশে আনা হবে না বলেই জানিয়েছেন তারা।