ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

‘দাদার আমলে এত গরম পড়তো...’

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ২০ মে ২০২৩
‘দাদার আমলে এত গরম পড়তো...’
ফাইল ছবি

তিন চাপাবাজ গল্প করছে।

প্রথম জন : আমার দাদার আমলে এত গরম পড়তো যে তার সব মুরগি সেদ্ধ ডিম পাড়তো।

দ্বিতীয় জন : আমার দাদার আমলে এতই গরম পড়ত যে তার খামারে গরু দুধ দিলে সেটা গরম থাকতো। জ্বাল দেওয়ার প্রয়োজন পড়তো না।

Advertisement

তৃতীয় জন : আমার দাদার আমলে এত গরম পড়েছিল যে, আমার দাদা একটা হোটেল দিয়ে অনেক
বড়লোক হয়ে গিয়েছিল।

‘কী বেচত তোর দাদা?’

‘কেন, তোদের দাদাদের সেদ্ধ ডিম আর গরম দুধ ‘

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!