ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

‘আমি অন্য গ্রহের, তাই নগ্ন ঘুরছি’, পুলিশের হাতে যুবক আটক

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৮, ১৪ মার্চ ২০২৩
‘আমি অন্য গ্রহের, তাই নগ্ন ঘুরছি’, পুলিশের হাতে যুবক আটক
ফাইল ছবি

মনের সুখে সমুদ্র সৈকত দিয়ে হেঁটে চলেছেন এক পুরুষ। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে প্রকৃতির শোভা দেখছেন। অথচ তার দিকেই তাকিয়ে আছেন সবাই। যেখান দিয়ে তিনি যাচ্ছেন, তাকেই ঘুরে ফিরে দেখছে অন্যরা। তাদের চোখে ভীষণ বিস্ময়। কেন? পুরুষটি দেখতে সুন্দর? নাহ্, সেটি আদতে কারণ নয়। বরং আসল কারণ তার গায়ে কোনো পোশাক নেই।

লিঙ্গটি একেবারে খুল্লমখুল্লা দেখা যাচ্ছে। একটা সুতোও না পরে হেঁটে চলেছেন তিনি। পরবর্তীতে অবশ্য তাকে গ্ৰেফতার করা হয়। কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ব্যক্তিটি জানান, তিনি এই গ্ৰহের মানুষই নন!

সম্প্রতি ফ্লোরিডার এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ৮ মার্চ ৪৪ বছর বয়সি একজন পুরুষকে উলঙ্গ অবস্থায় ফ্লোরিডার সমুদ্র সৈকতে দেখা যায়। ওই অবস্থায় তাকে দেখেই ট্যাবু নামক এক সংস্থার এক কর্মী পুলিশে খবর দেন। ওর্থ অ্যাভেনিউয়ের ২০০ ব্লকের কাছে তাকে এই দিন দেখা যায়।

Advertisement

খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে দেখে, দিব্যি নিজের লিঙ্গ দেখিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই ব্যক্তিটি। তাকে সঙ্গে সঙ্গে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়‌। কিছুতেই লোকটি তার নাম ও জন্ম তারিখ উল্লেখ করেননি। এমনকি কাপড়চোপড় কোথায় ফেলে এসেছেন, সে কথাও জানাননি। বরং পাম বিচের পুলিশ তাকে থানায় নিয়ে গেলে ব্যক্তিটি বলেন, তিনি অন্য পৃথিবী থেকে এসেছেন।‌ অন্য পৃথিবীর মানুষ তিনি!

তার সঙ্গে কোনো সোশ্যাল সিকিউরিটি কার্ড বা আইডিও ছিল না। ফলে তার পরিচয় জানা মুশকিল হচ্ছিল। তবে পুলিশি তদন্তের পর জানা যায়, লোকটির নাম জ্যাসন স্মিথ। এরপরেই তার নামে একাধিক ধারায় মামলা ঠুকে দেয় পুলিশ। অভব্য শরীর প্রদর্শন থেকে পরিচয় গোপন ইত্যাদি একাধিক ধারায় অভিযুক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!