ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

কুকুর ঘুরিয়ে যুবকের বছরে আয় কোটি টাকা

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৩:২১, ২৮ জানুয়ারি ২০২৩
কুকুর ঘুরিয়ে যুবকের বছরে আয় কোটি টাকা
ফাইল ছবি

একটা সময় উচ্চশিক্ষিত হওয়া মানেই হয় চিকিৎসক আর না হয় ইঞ্জিনিয়ার! আর মোটা অংকের টাকা মানেই আইটি সংস্থায় কাজ! তবে সময় বদলেছে। হালে কেবল আইটি ফার্মে কাজ করলেই মোটা অংকের টাকা কামানো যায় এমনটা নয়। 

রূপটানশিল্পী, পোশাকশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর, সমাজমাধ্যম প্রভাবীরাও তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে বেশ ভালো টাকা কামাচ্ছেন, এমন উদাহরণ ভূরি ভূরি। কখনো ভেবে দেখেছেন, কুকুরদের ঘোরানোও একটা কাজ হতে পারে? আপনার মনে হতেই পারে, এ আর এমন কী কাজ? অবসরে অতিরিক্ত টাকা কামানোর জন্য এখন তো অনেকেই দেখা যায় এই কাজ করতে। তবে আমেরিকাবাসী মাইকেল জোসেফ এই কাজ করেই বছরে এক কোটি টাকা কামান।

ব্রুকলিনের বাসিন্দা মাইকেল আগে পেশায় ছিলেন শিক্ষক। বছরে তিনি ৩০ লাখ টাকা আয় করতেন। কুকুরদের সঙ্গে সময় কাটাতে তার ভীষণ ভালো লাগে। সেই কারণে নেশাকেই পেশা বানিয়ে মোটা অংকের টাকা কামাচ্ছেন মাইকেল। নতুন পেশায় থেকে নিউ জার্সিতে একটি বাড়ি কিনে ফেলেন, একটা গাড়ি কিনে ফেলেন, ছেলেমেয়দের পড়াশোনার জন্য মোটা অংকের টাকা জমান এবং পরিবারের সঙ্গে ডিজনিল্যান্ডেও ঘুরে আসেন।

Advertisement

মাইকেল জানান, তিনি ২০১৯ সাল থেকে এই পেশায় পুরোপুরি যোগ দিয়েছেন। স্কুলের চাকরি করার পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্যই প্রথমে এই কাজ শুরু করেন মাইকেল। আস্তে আস্তে এই কাজের জন্য বেশ প্রশংসা পেতে শুরু করেন। অনেকেই নিজেদের কুকুরকে মাইকেলের কাছে রেখে নিশ্চিন্ত বোধ করতে থাকেন। আস্তে আস্তে মাইকেলের গ্রাহকসংখ্যা বাড়তে লাগল। ভালো আয় হতেও শুরু করল। এক একটি কুকুরকে ৩০ মিনিট ঘোরানোর জন্য মাইকেল ২০ ডলার নেন। নিউ জার্সিতে এই ব্যবসার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন মাইকেল।

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!