ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ মজার খবর ]

স্ত্রীকে হারিয়ে বিভ্রান্ত চাষি, ১১ সেকেন্ডের মধ্যে ছবি থেকে চাষির বউ খুঁজে পান কিনা

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ৪ সেপ্টেম্বর ২০২২
স্ত্রীকে হারিয়ে বিভ্রান্ত চাষি, ১১ সেকেন্ডের মধ্যে ছবি থেকে চাষির বউ খুঁজে পান কিনা
ফাইল ছবি

ইন্টারনেটের দুনিয়াতেও নিত্যনতুন ধাঁধাঁর যোগান আসতেই থাকে ৷ মনের খোরাক হিসেবে অনেকেই অপটিক্যাল ইলিউশন বা ধাঁধাঁ ও হেয়ালির সন্ধান করতে থাকেন ৷ সেই তালিকায় যোগ হয়েছে নতুন এক ছবি ৷

সেই স্কেচে দেখা যাচ্ছে গ্রামের পথে এক কৃষক দাঁড়িয়ে আছেন ৷ তার ডান হাতে ধরা আছে একটি আঁকশি ৷ বাম হাত মাথার পিছনে ৷ যেন মাথা চুলকোচ্ছেন ৷ তার চারপাশে দেখা যাচ্ছে গাছপালা ও ঝোপঝাড় ৷ অদূরে দেখা যাচ্ছে একটি কুঁড়েঘরও ৷ এই ছবিতে লুকিয়ে আছে তার স্ত্রী মুখও৷ তাকে খুঁজে পেয়ে আপনি তাকে সাহায্যও করতে পারেন ৷

ফাইল ছবি আপাতভাবে ছবিতে ঐ কৃষক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না ৷ একমাত্র অতি বিচক্ষণরাই তাদের চটজলদি বুদ্ধির সাহায্যে খুঁজে পাবেন সেই মুখাবয়ব ৷ তার জন্য ছবিতে সরাসরি চোখ রাখলে হবে না ৷ দেখতে হবে কোণাকুণি ভাবে ৷ তাও যদি বুঝতে না পারেন তাহলে আপনার হাতের স্মার্টফোনটিকে ঘুরিয়ে নিন উপর নিচ ৷ এবার কাজ অনেক সহজ ৷ পেন্সিলে আঁকা নারীর মুখের স্কেচ সহজেই খুঁজে পাবেন ৷ যে হাতে আঁকশি ধরে আছেন ঐ কৃষক, তার নিচে একটা ঝোপের মধ্যে খুঁজে পাবেন নারীমুখ ৷ ঝোপের ঝরাপাতার মধ্যে দেখতে পাবেন সেই মুখটিকে৷

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!