2.2.22: একই দিনে এত দুই! ট্রাম্পেটে বাজলো ‘টু টু টুটু’
আজকের তারিখে একের পর এক দুই। ইংরেজিতে ‘টু’। একসঙ্গে উচ্চারণ করলে যেন সুরের মতো শোনায়। ‘টু টু টুটু’!
ফ্রেব্রুয়ারি শুরুর দিনটি গিয়েছে বহু কঠিন অঙ্কের চর্চা করে। সারা বছরের বাজেট নিয়ে ব্যস্ত থেকেছে গোটা দেশ। অঙ্ক মিলবে কি মিলবে না, দিনভর চলেছে বিশ্লেষণ। চলতেই থাকবে। কিন্তু তার পরের দিনটিই একটু যেন হালকা ছন্দের। সুরের বললেই ভাল।
২০২২ সালের ফ্রেব্রুয়ারি মাসের দু’তারিখ। অর্থাৎ, ২.২.২২। ইংরেজিতে বলতে গেলে সুরের মতো শোনাবে। ‘টু টু টুটু’। আর সেই সুরকেই ট্রাম্পেটে তুলতে চেয়েছেন আমেরিকার এক অঙ্কের শিক্ষক। নাম রন গর্ডন।
আরো পড়ুন> আজ সেই ২.২.২২ তারিখ, আবার আসবে কত বছর পর
পরপর চারটি ‘টু’ মিলে এমন ধ্বনি তৈরি হচ্ছে যে, দিনটিকে ‘ট্রাম্পেট দিবস’ হিসেবে উদ্যাপন করা যায় বলে মনে করছেন রন। সকলে মিলে তাঁর সঙ্গে ট্রাম্পেটের সুরে সুর মেলানোর জন্য। রনের বক্তব্য, ‘‘ট্রাম্পেট দিবস সহজে আসে না। এ বছর যদিও দু’টি দিন এমন পাওয়া যাবে। ২.২.২২ আর ২২.২.২২।’’
সব সময়েই এমন মজার তারিখের খোঁজে থাকেন রন। এর আগে ৪.৪.২০১৬ তারিখটিও উদ্যাপন করেছিলেন। দিনটির নাম দিয়েছিলেন ‘বর্গমূল দিবস’। কারণ ৪ হল ১৬-র বর্গমূল।
সূত্র: আনন্দবাজার পত্রিকা