ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মোবাইল রিচার্জে ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই কর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৬, ৮ জানুয়ারি ২০২৫
মোবাইল রিচার্জে ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই কর
মোবাইল- ফাইল ফটো

মুঠোফোন গ্রাহকদের সেবার ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে সরকার। শিগগিরই এ বিষয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলছে,  বর্তমানে ১০০ টাকা রিচার্জে গ্রাহকদের সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জসহ মোট ৫৪ টাকা ৬০ পয়সা কর দিতে হয়। তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সম্পূরক শুল্ক ৩ শতাংশ বাড়ালে এই পরিমাণ কর বেড়ে ৫৬ টাকা ৩০ পয়সা হবে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। বর্তমানে মোবাইল রিচার্জের ১০০ টাকার ওপর ২৮ টাকা ১০ পয়সা শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটা পড়ে। এর পাশাপাশি রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স হিসেবে ৬ টাকা ১০ পয়সা এবং পরোক্ষ কর ২০ টাকা ৪০ পয়সা কাটা হয়।

Advertisement

এদিকে, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ সম্প্রতি এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশে ইন্টারনেট সেবায় বৈষম্য অনেক বেশি এবং এর ওপর অতিরিক্ত কর চাপানো হলে গ্রাহকদের আরো দূরে সরিয়ে দেবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!