ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

স্মার্টফোনের কেস হলদেটে হয়ে গেছে? স্বচ্ছতা ফিরিয়ে আনতে করণীয়

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৯:৩০, ২৪ ডিসেম্বর ২০২৪
স্মার্টফোনের কেস হলদেটে হয়ে গেছে? স্বচ্ছতা ফিরিয়ে আনতে করণীয়
ছবি: সংগৃহীত

আপনার স্মার্টফোনের কেস নিয়মিত ব্যবহারের ফলে ময়লা জমে গিয়ে স্বচ্ছ কেসটা হয়ে পড়েছে হলদেটে? চিন্তা কোনোই কারণ নেই, শুধু একটু খেয়াল করে পড়ুন আর জানুন স্বচ্ছতা ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে-

স্বচ্ছ ফোন কেস থেকে হলদেটে ভাব দূর করতে বেকিং সোডা বেশ কাজের। ফোন থেকে কেস খুলে একটি তোয়ালের ওপর রাখুন। পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর একটি ভেজা টুথব্রাশ দিয়ে বেকিং সোডা ধীরে ধীরে ঘষে নিন। কেসটি ভালোভাবে পানিতে ধুয়ে ফেলুন। একইভাবে কেসের দুই দিক পরিষ্কার করে নরম কাপড় দিয়ে মুছে নিন। শুকিয়ে তারপর ফোনে লাগিয়ে নেবেন।

আবার ভিনেগারের সাহায্যে পরিষ্কার করতে পারেন স্মার্টফোনের কেস। এজন্য প্রথমে একটি পাত্রে ফোন কেসটি সম্পূর্ণ ডুবিয়ে নিন। এরপর কেসটির উপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে দেওয়ার পর এক কাপ সাদা ভিনেগার ধীরে ধীরে ঢেলে নিন। এতে কিছুক্ষণের জন্য ফেনা তৈরি হবে। এরপর কেসটি পাত্রে দুই ঘণ্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে নিন।

Advertisement

ডিশ সোপ ব্যবহার করেও ফোনের কেস পরিষ্কার করা যায়। একটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা ডিশ সোপ মিশিয়ে ফেনাযুক্ত মিশ্রণ তৈরি করুন। এরপর একটি নরম টুথব্রাশ দিয়ে কেসের প্রতিটি কোনা ও ফাঁকফোকর আলতো করে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কারের সময় কেসটি বারবার পানিতে ডুবিয়ে নিতে হবে, যাতে জমে থাকা ময়লা আলাদা হয়ে যায়। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, মুছে ও শুকিয়ে নিন পুনরায় ব্যবহার করার আগে। 

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!