ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

সাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২, ১২ ডিসেম্বর ২০২৪
সাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ
ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সমস্যা শুরু হয়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটের দিকে স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ। এরপর ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার।

সমস্যার সময় অনেক ব্যবহারকারী লক্ষ্য করেন, তারা হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে লগইন করতে পারছেন না। লগইন করার চেষ্টা করলে বারবার ‘পরিষেবা উপলব্ধ নয়’ বলে বার্তা দেখায়। মোবাইল অ্যাপ থেকে মেসেজ পাঠানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সমস্যা দেখা দেয় ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও। এক্সে অনেকে জানান, তাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের পরিষেবা বিভ্রাট-সংক্রান্ত সমস্যার কথা।

চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাসে ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীদের কথায়, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজে নিজে লগআউট হয়ে যায়। এই দুই সমাজমাধ্যম ব্যবহারকারীরা মেসেজ পান আবার লগইন করার। কিন্তু তাতে সমস্যা কাটেনি।

Advertisement

অতীতেও মেটা এমন পরিষেবা বিঘ্নের সমস্যার মুখোমুখি হয়েছিল। ২০২১ সালে প্রযুক্তিগত সমস্যার কারণে মেটাধীন সব সমাজমাধ্যম অচল হয়ে পড়ে। প্রায় ৭ ঘণ্টা পরিষেবা বন্ধ ছিল। এরপরও নানা সময় প্রযুক্তিগত কারণে মেটার নানা পরিষেবা ব্যাহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ফেসবুক
লিংক সফলভাবে কপি হয়েছে!