ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

আইফোনে ১৪ প্রো ম্যাক্সে বিস্ফোরণ, নারী আহত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ৯ নভেম্বর ২০২৪
আইফোনে ১৪ প্রো ম্যাক্সে বিস্ফোরণ, নারী আহত
আইফোন ১৪ প্রো ম্যাক্স। ছবি: সংগৃহীত

স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর প্রায়ই শোনা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো অ্যাপলের ডিভাইসও! চীনে আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই নারী রাতে ঘুমানোর সময় স্মার্টফোন চার্জে দিয়েছিলেন। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো ঘর। এসময় ওই নারীও আহত হয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এই ফোনটি ২০২২ সালে কিনেছিলেন। ইতিমধ্যেই ফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে। ব্যাটারির ত্রুটির কারণেই আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন ধরে যায়। তবে ওই নারী ফোনে আগুন লাগার ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।  

Advertisement

ফোন কোম্পানির গ্রাহক সেবা বিভাগ জানায়, ফোনের ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবে তারা তদন্ত করে দেখবে ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফোনটির ব্যাটারি পরিবর্তন হয়েছে কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনটি আগে রিপিয়ারিং হয়েছে কিনা তাও জানা প্রয়োজন।   

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!