ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

টেলিটকের ‘জেন-জি’ সিমের দাম বাড়লো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:১৭, ২৬ অক্টোবর ২০২৪
টেলিটকের ‘জেন-জি’ সিমের দাম বাড়লো
টেলিটক। ফাইল ছবি

‘জেন-জি’ সিম ১০০ টাকার পরিবর্তে নতুন মূল্য নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। গত বৃহস্পতিবার থেকেই টেলিটকের এই সিম কিনতে খরচ করতে হচ্ছে ১৫০ টাকা।

মূলত জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক ‘জেন-জি’ নামে সিম প্যাকেজ বাজারে এনেছে। এতে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডেল অফার পাওয়া যাবে। এই সিমের দাম ১৫০ টাকা হলেও প্রথম ৩০ দিন অর্থাৎ এক মাস গ্রাহকরা ৫০ টাকা কমে এই সিম কিনতে পেরেছেন।

টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডেল অফার সুবিধা। আরও রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসে ফ্রি সুবিধা।

Advertisement

নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে এই সিম কিনতে পারবেন। এছাড়াও গুগল প্লেস্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করার মাধ্যমেও ব্যবহারকারীরা জেন-জি প্যাকেজের অফার নিতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারীরা *১১১# ডায়াল করে এই সুবিধা পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!