ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

আলট্রা-স্মুথ পারফরম্যান্স নিয়ে এলো নতুন টেকনো স্পার্ক ৩০সি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আলট্রা-স্মুথ পারফরম্যান্স নিয়ে এলো নতুন টেকনো স্পার্ক ৩০সি
ছবি: সংগৃহীত

তরুণ ব্যবহারকারীদের জন্য সেরা ইন-ক্লাস পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি হ্যাসব্রো’র ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোলাবোরেশন করেছে টেকনো। এই সহযোগিতার আওতায় টেকনো স্পার্ক ৩০ সিরিজ থেকে বাজারে নিয়ে এসেছে নতুন ট্রান্সফর্মার্স এডিশন (সংস্করণ) স্পার্ক ৩০সি। ট্রান্সফর্মার্সের সঙ্গে যৌথভাবে তৈরি করা এই নতুন সংস্করণের ফোন তরুণ প্রজন্মের মতো প্রাণবন্ত হবে, সঙ্গে থাকবে আইকনিক ডিজাইন এবং আরো শক্তিশালী ও পার্সোনালাইজড অভিজ্ঞতা।

স্পার্ক সিরিজের নতুন এই স্মার্টফোন স্পার্ক ৩০সি দেশের বাজারে নিয়ে এসেছে টেকনো। দীর্ঘস্থায়ী ও শক্তিশালী স্মার্টফোন অভিজ্ঞতার সঙ্গে আল্ট্রা-স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে এই ফোন। যারা নির্ভরযোগ্য, শক্তিশালী এবং ভালো পারফরম্যান্স যুক্ত একটি ফোন খুঁজছেন তাদের জন্য চমৎকার একটি পছন্দ হতে পারে নতুন এই ডিভাইস।   

টেকনো স্পার্ক ৩০সি ফোনের অনেকগুলো আকর্ষণীয় ফিচারের একটি হলো এর ৫০ মাসের দীর্ঘস্থায়ী ফ্লুয়েন্সি। ফলে চার বছরেরও বেশি সময় ধরে কোনো রকম ল্যাগ ছাড়াই উপভোগ করা যাবে স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতা। স্থায়িত্বের জন্য এই ফোনে আরো রয়েছে আইপি৫৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স (পানি এবং ধূলিকণা প্রতিরোধক) ফিচার। বৈরি আবহাওয়া বা ধুলোময় পরিবেশ যেকোনো পরিস্থিতিতে ব্যবহারকারীরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন স্পার্ক ৩০সি। ফলে যেসব ব্যবহারকারীরা একটু চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করেন অথবা একটি পাওয়ারফুল স্মার্টফোন প্রয়োজন তাদের জন্য আদর্শ চয়েস হতে পারে স্পার্ক ৩০সি।

Advertisement

এছাড়া এই ফোনের ইনফ্রারেড রিমোট-কন্ট্রোল ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ঘরের যেকোনো স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে সহজেই। ফোনটিতে আরো আছে ১২০ হার্জ ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস স্মুথ ডিসপ্লে। প্রসেসর সেকশনে থাকছে হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর।

স্পার্ক ৩০সি ফোনে থাকছে ১২ জিবি র‍্যাম (৬জিবি+৬জিবি এক্সটেন্ডেড) ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্মুথ ডিসপ্লে, বড় র‍্যাম, পাওয়ারফুল প্রসেসরের কম্বিনেশন রেগুলার ব্যবহার থেকে শুরু করে গেমিং সব ক্ষেত্রেই দুর্দান্ত ল্যাগবিহীন পারফরম্যান্স নিশ্চিত করবে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যার সাহায্যে তোলা যাবে উচ্চ-রেজ্যুলেশনে প্রাণবন্ত ছবি। এছাড়া ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিখুঁত ডিটেইলসসহ ছবি তোলার জন্য উপযুক্ত। ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করবে। মনোমুগ্ধকর অডিও অভিজ্ঞতার জন্য এই ডিভাইসে আছে ডিটিএস ডুয়াল সিমেট্রিকাল স্পিকার।

দুর্দান্ত সব ফিচারযুক্ত স্পার্ক ৩০সি দেশজুড়ে সব টেকনো স্টোরে পাওয়া যাবে মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!