ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ইলন মাস্কের টেসলায় ফের কর্মী ছাঁটাই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ৭ আগস্ট ২০২৪
ইলন মাস্কের টেসলায় ফের কর্মী ছাঁটাই
ফাইল ছবি

ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ির কোম্পানি টেসলা থেকে ফের বহু কর্মীর চাকরি যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। টেসলার একাধিক বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার এবং সার্ভিস ডিপার্টমেন্ট  অন্যতম।

জানা গেছে, চলতি সপ্তাহেই টেসলার বহু কর্মীর কাছে মেইল আসে। খরচ কমাতেই টেসলার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। অর্থাৎ নতুন অর্থবর্ষে ‘কস্ট কাটিংয়ের’ দৌলতেই মাস্কের সংস্থা থেকে একাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে।

প্রসঙ্গত, মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার ছিল আগে) থেকে ছাঁটাই শুরু করেন এলন মাস্ক প্রথমে। এক্স থেকে একাধিক কর্মীর ছাঁটাই নিয়ে এক সময় সরগরম হয়ে ওঠে। এক্স থেকে বহু কর্মীর চাকরি যাওয়া নিয়ে যখন খবর হতে শুরু করে, সেই সময় মাস্ক ফের ছাঁটাই শুরু করলেন টেসলা থেকে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!