ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বিশ্বের প্রথম এআই সুন্দরী মরক্কোর লাইলি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ১১ জুলাই ২০২৪
বিশ্বের প্রথম এআই সুন্দরী মরক্কোর লাইলি
ছবি: সংগৃহীত

অন্য সব কাজের মতো মানুষের চেহারা তৈরিতেও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জুড়ি নেই। এবার সেখানেই করা হলো বাজিমাত। হয়ে গেল প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা।

সম্প্রতি বিশ্বে প্রথমবারের মতো বেশ বড় পরিসরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন মরক্কোর ইনফ্লুয়েন্সার কেনজা লাইলি।

তবে সাধারণ বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মতো কেনজা লাইলি তার সৌন্দর্যের ওপর মুকুট অর্জন করেননি। এখানে অংশগ্রহণকারীরা এআইকে ব্যবহার করে একটি ভার্চুয়াল মডেলকে নিজের মতো রূপ দিয়েছেন। সবমিলিয়ে মডেলের গঠন, পোশাক, ডিজাইন দেখে বিবেচনা করা হয়েছে কোন প্রতিযোগী এআই মডেলকে সবচেয়ে আকর্ষণীয় রূপে তৈরি করেছে। প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এ মডেল বানিয়েছেন, তা যাচাই করা হয়েছে। এখানে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।

Advertisement

চলতি বছরের এপ্রিল মাসে আয়োজন করা হয় বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা ‘মিস এআই’। এআই কনটেন্ট-নির্ভর ওয়েবসাইট ফ্যানভ্যু আয়োজন করে ইভেন্টটি।

সম্প্রতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীর মুকুট উঠেছে মরক্কোর হিজাবি ইনফ্লুয়েন্সার কেনজা লাইলির মাথায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!