ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

নতুন আইফোনে চ্যাটজিপিটি, কার সঙ্গে চুক্তি করবে অ্যাপল?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ২৯ এপ্রিল ২০২৪
নতুন আইফোনে চ্যাটজিপিটি, কার সঙ্গে চুক্তি করবে অ্যাপল?
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

এবার আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে কাজ করবে ওপেন এআই-র চ্যাটজিপিটি। শুধু ওপেন এআই নয়, গুগলের জেমিনির সঙ্গেও চুক্তি করতে পারে অ্যাপল। এমনই খবর ব্লুমবার্গের।

আর মাত্র ছয় সপ্তাহ পর অ্যাপেলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, সেই কনফারেন্সেই আইফোনের এআই নিয়েই ঘোষণা করতে পারে অ্যাপল কর্তৃপক্ষ। চলতি বছরই আইফোন ১৬-এর ঘোষণাও করতে পারে অ্যাপেল।

২০২৩ সাল থেকে এআই নিয়ে কাজ করছে অ্যাপেল। ২০২৪ সালের অর্ধেক বছর হতে চলল। এখনও এআই চ্যাটবট নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সংস্থা। এদিকে চ্যাটজিপিটি ও গুগল জেমিনির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। আশা করা হচ্ছে, যে কোনো একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে অ্যাপেল।

Advertisement

সহজ প্রম্পটের মাধ্যমে মানুষের মতো উত্তর দেওয়া জেনারেটিভ এআই ফিচার প্রকাশ করার ক্ষেত্রে অ্যাপল কিছুটা পিছিয়ে রয়েছে। মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো তাদের পণ্যে জেনারেটিভ এআই ফিচার অন্তর্ভুক্ত করেই চলেছে।

তবে, অ্যাপল জেনারেটিভ এআই খাতে ‘উল্লেখযোগ্যভাবে’ বিনিয়োগ করছে ও এ বছরের শেষের দিকে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তাদের পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করবে বলে গেল ফেব্রুয়ারিতে বলেছেন অ্যাপলের সিইও টিম কুক।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!