ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বাংলাদেশিদের ৭৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২৩, ২ এপ্রিল ২০২৪
বাংলাদেশিদের ৭৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশের ব্যবহারকারীদের ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও অপসারণ করেছে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য এসব ভিডিও ডিলিট করা হয়েছে।

কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট রিপোর্ট ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) সময়ের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে।

ভুল তথ্যের প্রচার রোধে এবং অনলাইনে নিরাপত্তা বজায় রাখতে টিকটকের অবস্থান প্রতিবেদনটিতে উঠে আসে। প্ল্যাটফর্ম ইউজারদের এবং কমিউনিটির আস্থা অর্জনে এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ টিকটক। যার গুরুত্ব তুলে ধরে টিকটকের এই প্রতিবেদনটি।

Advertisement

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে টিকটক ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটি থেকে মোট ১৭ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৬৩টি ভিডিও সরিয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা সকল ভিডিওর প্রায় ১.০ শতাংশ। এর মধ্যে, ১২ কোটি ৮৩ লাখ ৫৮৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে। অন্যদিকে, ৮০ লাখ ৩৮ হাজার ১০৬টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে,বাংলাদেশে যেসব ভিডিও সরানো হয়েছে তার মধ্যে ৯৫.৩ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেবল এক দিনের মধ্যেই। এই প্রান্তিকে ভিডিও অপসারণের হার ছিল ৯৯.৫ শতাংশ। এছাড়া, ১৩ বছরের কম বয়সী প্ল্যাটফর্ম ইউজার হওয়ার সন্দেহে এবং তরুণদের নিরাপত্তার জন্য অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। বিশ্বজুড়ে এমন অ্যাকাউন্ট সরানো হয়েছে মোট ১ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৮৫৫টি ।

কমিউনিটি গাইডলাইন রক্ষা করার পাশাপাশি, টিকটক সক্রিয়ভাবে স্প্যাম অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট কনটেন্টগুলোর উপর লক্ষ্য রাখে। একইসঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট বন্ধ করতে পদক্ষেপ নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!