ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ডিপফেক পর্নোগ্রাফির শিকার ৪ হাজার তারকা, ২৫০ জনই ব্রিটিশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩, ২৫ মার্চ ২০২৪
ডিপফেক পর্নোগ্রাফির শিকার ৪ হাজার তারকা, ২৫০ জনই ব্রিটিশ
ফাইল ফটো

ডিপফেক যে ক্রমশ আতঙ্কের জন্ম দিচ্ছে, এবার তার বড় প্রমাণ মিলল। বিশ্বজুড়ে ৪ হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তি ডিপফেক পর্নোগ্রাফির শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৫০ জনের বেশিই আছেন শুধু ব্রিটিশ তারকা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডিপফেক ওয়েবসাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রায় ৪ হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তির মুখ এই পর্নোগ্রাফিক ইমেজে জুড়ে দেওয়া হয়েছে। ঐ পাঁচটি ডিপফেক ওয়েবসাইটের ভিডিওগুলো মাত্র ৩ মাসের মধ্যে ১০ কোটি ভিউ এনে দিয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৬ সালে অনলাইনে মাত্র একটি ডিপফেক পর্নোগ্রাফি ভিডিও ছড়িয়েছে। অথচ, ২০২৩ সালের প্রথম কয়েক মাসেই ৪০টির বেশি ডিপফেক পর্নোগ্রাফি ওয়েবসাইটে ১ লাখ ৪৩ হাজার ৭৩৩টি ভিডিও আপলোড করা হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি।

Advertisement

অনলাইন নিরাপত্তা আইন বিষয়ে পরামর্শ দেওয়া একটি সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, অবৈধ ডিপফেক বিরক্তিকর ও ক্ষতিকারক। এ ধরনের জিনিস কীভাবে নির্বিবাদে ও নির্বিচারে প্রচার পেয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে। অনলাইন নিরাপত্তা আইন নিয়ে নতুন করে ভাবতে হবে।

একই সঙ্গে এই প্ল্যাটফর্মে এ ধরনের কনটেন্টের প্রদর্শন বন্ধের কথাও বলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!