ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

কেউ চাইলেই আপনার ছবিকে স্টিকার বানাতে পারবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:১০, ২২ মার্চ ২০২৪
কেউ চাইলেই আপনার ছবিকে স্টিকার বানাতে পারবে না
ফাইল ছবি

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আবারো নতুন ফিচার যুক্ত হচ্ছে। এর মাধ্যমে আপনার ছবি থেকে স্টিকার বানিয়ে কারা ব্যবহার করতে পারবেন, তা আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ যে কেউ চাইলেই আর আপনার ছবিকে স্টিকারে পরিণত করতে পারবে না।

আপাতত অ্যানড্রয়েডের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে। যেখানে আপনার সবুজ সংকেত ছাড়া আপনার ছবি দিয়ে স্টিকার বানানো যাবে না। এর ফলে ব্যবহারকারীর নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেই দাবি মেটার।

এছাড়া শিগগির হোয়াটসঅ্যাপের কি-বোর্ডে ইউনিকোড ১৫.১ ইমোজি যুক্ত হতে চলেছে। এর ফলে আরও নতুন নতুন ইমোজি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ফলে চ্যাটিং আরও মজাদার হয়ে উঠবে বলেই আশা মেটার।

Advertisement

তবে ঠিক কবে থেকে এই ইমোজিগুলো অ্যানড্রয়েড ও আইফোন ইউজাররা ব্যবহার করতে পারবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!