ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১৩। ২০.১৫:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটে আছে ৬.৫৬ ইঞ্চি ইনসেল পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬১২। ২.০ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬১৬ এর ১২ ন্যানো মিটার চিপসেট এবং জিপিউ ৭৫০ মেগাহার্জ। এছাড়া এ ফোনের মেমরি স্টোরেজ এর জন্য ব্যবহার করা হয়েছে uMCP5 টাইপ স্টোরেজ, যার কারণে ডাটা ট্রান্সফার এবং ফোনের পার্ফরম্যান্স অনেক বেটার হবে।
নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে ১.৯ অ্যাপারচারের ১০৮ মেগাপিক্সেল ইউএইচডি রিয়ার ক্যামেরা, যা দিয়ে তোলা যাবে মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত ছবি। সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার উল্যেখযোগ্য ফিচারগুলো হলো- এআই মোড, স্লো-মোশন, বোথ ক্যামেরা পোর্ট্রেইট, এইচডিআর, প্রো-মোড ইত্যাদি।
.png)
পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যা দেবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। এর সঙ্গে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে খুব দ্রুত আবার চার্জ করে ফেলা যাবে। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট।
এর ফেস আনলক ফিচার মুহূর্তেই ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড। প্রয়োজনীয় সব সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং কম্পাস সেন্সর রয়েছে নতুন এই স্মার্টফোনটিতে। এছাড়া ফোনটির স্পেশাল ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য হলো- নয়েজ ক্যানসেলেসন, ডায়নামিক আইল্যান্ড এবং প্যারালাল অ্যাপ ব্যাবহার করার সুবিধা।
ইনোভা ৩০ স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে। যথাক্রমে- ৬ জিবি ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। ৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১ হাজার ৬৯৯ টাকা এবং ৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১২ হাজার ৬৯৯ টাকা।