অ্যান্ড্রয়েড এক্সলোডার ম্যালওয়্যারটি এতটায় বিপজ্জনক যে, এটি যেকোনো ফোনে লুকিয়ে থেকে টিকে থাকতে পারে। এই ম্যালওয়্যার অ্যান্ড্রয়েডফোনে কাজ করতে পারে ব্যবহারকারীর অনুমতি ছাড়ায়। এক্সলোডারকে ডাকা হয় MoqHao নামেও।
এই ম্যালওয়্যারটি ফোন থেকে ব্যাংকিং ডেটা চুরি করতে পারে। ‘রোমিং ম্যান্টিস’ নামে এই ম্যালওয়্যারটি কয়েক দিন আগে দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান ও তাইওয়ানে। ইউআরএল শর্টনার ও এসএমএসের মাধ্যমে এটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফাইল হিসেবে পৌঁছে যাচ্ছে।
.png)
গুগলের পক্ষ থেকে এই সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তবে এখানে প্লে-স্টোরে কোন উপস্থিতি না থাকায় গুগল সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে গুগল ব্লক করছে অ্যান্ড্রয়েড এক্সলোডারের সমস্ত সার্চ রেজাল্ট।