ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

জরুরি মুহূর্তে রক্তদাতার সন্ধান দেবে আইডোনার অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
জরুরি মুহূর্তে রক্তদাতার সন্ধান দেবে আইডোনার অ্যাপ
ফাইল ফটো

রক্তদাতাকে খুব দ্রুত সময়ের মধ্যে খুঁজে পেতে বাংলাদেশে যাত্রা শুরু করেছে আইডোনার অ্যাপ। মূলত জরুরি মুহূর্তে রক্তদাতাকে খুঁজে পেতেই এই অ্যাপের যাত্রা শুরু হলো।

আইডোনার অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যেকোনো স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে খুব সহজে খুঁজে পাওয়া যাবে কাঙ্ক্ষিত রক্তদাতাকে।

স্মার্ট ফোনে অ্যাপটি ডাউনলোড করে রক্তদাতা এবং গ্রহীতা উভয়কেই নিবন্ধন করতে হবে। রক্তদাতার সন্ধানে অ্যাপের সার্চ বাটনে ক্লিক করে যে গ্রুপের রক্ত প্রয়োজন সেই গ্রুপ বাছাই করতে হবে। 

Advertisement

রক্তদাতা এবং গ্রহীতা উভয়কেই জাতীয় পরিচয়পত্র যুক্ত করতে হবে এবং রক্তদানে আগ্রহী রক্তদাতা কত দূরত্বে অবস্থান করছে সেটাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে রক্ত নিয়ে তেমন কোনো সংকট নেই। অন্যদিকে বেসরকারি কিছু সংগঠনের তথ্য অনুযায়ী, দেশে যে পরিমাণ রক্তের প্রয়োজন তা  চাহিদার তুলনায় এখনো কম। বিশেষ করে ডেঙ্গু মহামারি এবং কিছু বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সময় রক্ত নিয়ে বেশ সংকটে পড়তে হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: অ্যাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!