ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

আলোচনায় গুগলের নতুন এআই টুল ‘জেমিনি’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ২৭ জানুয়ারি ২০২৪
আলোচনায় গুগলের নতুন এআই টুল ‘জেমিনি’
ফাইল ছবি

২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর পাল্টে গেছে প্রযুক্তি দুনিয়া। এখন মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের যুগ শুরু হয়েই গেছে। সেই পথে পা বাড়িয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। তারা নিয়ে এসেছে অত্যাধুনিক এআই টুল ‘জেমিনি’।

বুদ্ধিতে মানুষকে অনায়াসেই টেক্কা দেবে ‘জেমিনি’, এমনটাই দাবি গুগলের। অ্যাড প্ল্যাটফর্মে এই এআই বিপ্লব আনবে বলে মনে করা হচ্ছে। কেননা এবার বিজ্ঞাপনের কপি ও অন্যান্য সবই তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে।

কীভাবে কাজ করবে জেমিনি? জানা গেছে, বিজ্ঞাপনদাতারা কেবল তাদের ওয়েবসাইটের ইউআরএল জেমিনির কাছে পৌঁছে দেবেন। ব্যাস, বাকিটা করে দেবে অত্যাধুনিক এই প্রযুক্তি। জেমিনি প্রথমে ভালো করে সাইটটি পর্যবেক্ষণ করবে। তারপর নিজেই এর বিজ্ঞাপনের জন্য ছবি, শিরোনাম, বিবরণ ও সার্চ অ্যাডে ব্যবহারযোগ্য কিওয়ার্ড সবই সাজেস্ট করবে। এখানেই শেষ নয়। জেমিনি ব্যবসার উপযুক্ত নতুন ধরনের ছবিও বানিয়ে দেবে।

Advertisement

পাশাপাশি একটি বিতর্কিত চ্যাটবট ইন্টারফেসও থাকছে। যার সাহায্যে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন সম্পর্কে তাদের মতামত যেমন দিতে পারবেন তেমনই করতে পারবেন সেই সংক্রান্ত প্রশ্নও। চলতি মাসেই লঞ্চ হয়েছে গুগল জেমিনি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!