ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

অ্যানড্রয়েড ফোনেও এক্সে অডিও-ভিডিও কল করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫, ২২ জানুয়ারি ২০২৪
অ্যানড্রয়েড ফোনেও এক্সে অডিও-ভিডিও কল করা যাবে
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

মাইক্রো ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) অডিও ও ভিডিও কলিং সুবিধা ব্যবহার করা যায়। এত দিন শুধু অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহারকারীরা এ সুবিধা পেলেও এবার অ্যানড্রয়েড ফোন থেকেও এক্সে অডিও-ভিডিও কল করা যাবে।

শুক্রবার এক্সের একজন ডেভেলপার এনরিক ব্যারাগান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

তিনি বলেন, আজ থেকে অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এর জন্য অ্যাপ হালনাগাদ করে নিতে হবে। তবে শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই কল করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরা শুধু কল রিসিভ করতে পারবেন।

সুবিধাটি চালু বা বন্ধ করতে প্রোফাইল আইকন থেকে “সেটিংস অ্যান্ড প্রাইভেসি” অপশনে যেতে হবে। এরপর “প্রাইভেসি অ্যান্ড সেফটি” নির্বাচন করতে হবে। “ডিরেক্ট মেসেজ” অপশন থেকে পেয়ে যাবেন “এনেইবল অডিও অ্যান্ড ভিডিও কলিং” সুবিধা। এই অপশন থেকেই ঠিক কাদের থেকে কল পেতে চাচ্ছেন তাও নির্বাচন করা যাবে।

প্রিমিয়াম সাবস্ক্রিপশনটির খরচ প্রতি মাসে তিন ডলার থেকে শুরু।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!