ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ফের ছাঁটাইয়ের পথে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩, ২১ জানুয়ারি ২০২৪
ফের ছাঁটাইয়ের পথে গুগল
ফাইল ছবি

আবারো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো টেক জায়ান্ট গুগল। এক সংবাদ মাধ্যম জানিয়েছে, এক হাজারেরও বেশি কর্মী নাকি ছাঁটাই করেছে সংস্থাটি।

জানা গেছে, এরই মধ্যে ই-মেইল করা হয়েছে তা পাঠানো হয়েছে বিভিন্ন বিভাগের কর্মীদের কাছে। যার মধ্যে রয়েছে গুগল হার্ডওয়্যার বিভাগও। তবে সেই মেলে যেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে তা হল, একটি বিভাগ থেকে চাকরি হারালেও অন্য বিভাগে আবেদন করার সুযোগ থাকছে।

তবে সেখানে নির্বাচিত না হলে এপ্রিলের আগে সংস্থা ছেড়ে দিতে হবে। পাশাপাশি রীতিমতো আক্ষেপ প্রকাশ করা হয়েছে এই ধরনের পদক্ষেপ করার জন্য। ১০ জানুয়ারি থেকেই নাকি ছাঁটাই শুরু হয়ে গেছে।

Advertisement

গত দুবছর ধরেই বার বার সামনে এসেছে গুগলের কর্মী ছাঁটাই করার খবর। আর সেজন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে সুন্দর পিচাই ও গুগলকে। এবারও নতুন করে ছাঁটাইয়ের ই-মেইল আসার পরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!