ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২:২৭, ৮ জানুয়ারি ২০২৪
জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে
ফাইল ছবি

জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি অনেকেরই প্রয়োজন হয়। কিন্তু কীভাবে ডাউনলোড করা সম্ভব? এর জন্য আপনাকে নিচের দেওয়া পদ্ধতি অনুসরণ করতে হবে-

প্রথমে আপনাদেরকে আমরা একটি তথ্য প্রদান করতে চাই যে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে হলে অবশ্যই সনদের ১৭ ডিজিটের নম্বর এবং জন্মতারিখ জানতে হবে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথমে জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান লিখে গুগলে সার্চ করুন।

Advertisement

আবার আপনারা চাইলে বার্থ সার্টিফিকেট থেকে ইংরেজিতে সার্চ করলে আপনাদের সামনে সর্ব প্রথমে যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন তিনটি ফাঁকা ঘর রয়েছে।

প্রথম করে আপনি অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদের থাকা ১৭ ডিজিটের নাম্বার বসিয়ে দিবেন এবং পরবর্তী ঘরে গিয়ে আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল উল্লেখ করবেন। তবে সেই ঘরে আপনারা যখন জন্ম তারিখ বসাতে যাবেন তখন আপনাদের সামনে একটি ক্যালেন্ডার চলে আসবে। সেই ক্যালেন্ডার অনুসারে আপনার সাইটে গিয়ে জন্ম তারিখ এবং জন্ম মাস সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে ওকে করুন।

এরপর আরেকবার এডিট অপশনে গিয়ে আপনারা জন্মসাল সঠিকভাবে বসিয়ে দিন। সর্বশেষ ঘরে আপনারা গণিতের সমাধান করবেন এবং উপরের যে গণিতের ক্যালকুলেশন করতে দেওয়া হয়েছে সেটি সঠিক ভাবে হিসাব করে বের করুন এবং সঠিক উত্তর ফাঁকা ঘরে বসিয়ে দিন। তারপরে আপ্নারা সাবমিট বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন এর নাম্বার অনুযায়ী পরবর্তী পেজে সেই নাম্বার ধারী ব্যক্তির তথ্য চলে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!