সম্প্রতি তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তরুণদের উৎসাহ দিতে নিজের লিংকডইন প্রোফাইলে একটি পোস্ট করেছেন তিনি। তাতেই তার চাকরি জীবনের অভিজ্ঞতা জানান তিনি।
পোস্টের শুরুতেই তিনি লেখেন তার প্রত্যাখ্যানের অভিজ্ঞতার কথা। মোট কতবার কোন কোন ইন্টারভিউতে সফল হননি, সেটাও উল্লেখ করেছেন তিনি। পোস্টের শুরুতেই তিনি লেখেন স্কুলজীবনের অভিজ্ঞতা। স্কুলে থাকাকালীন মাইক্রোসফটের সামার ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দেন অমিত। সেখানে রিজেক্টেড অর্থাৎ প্রত্যাখ্যাত হন।
.png)
গুগলে ইন্টারভিউ দিয়ে একবার দুবার নয়, ১৩ বার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। প্রতিবারই তিনি দুই রাউন্ডে ইন্টারভিউ দেন। এক বছর পর তাকে ফের ডাকা হয়েছিল। নারী ইন্টারভিউয়ার সেদিন অসুস্থ ছিলেন। তাই মাত্র আট মিনিট সেই ইন্টারভিউ চলে। তার এক সপ্তাহ পর ফের রিজেকশনের মেল পান তিনি।
শুধু গুগল নয়, ফেসবুকেও তিনি ইন্টারভিউ দিয়েছিলেন। তখনও এত বিখ্যাত হয়নি ফেসবুক। ইন্টারভিউয়ে তাকে বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে তাকে জানানো হয়, সমাজ সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা নেই। মাইক্রোসফটে যোগ দেওয়ার আগে তিনি এক্স-এ (সাবেক টুইটার) ইন্টারভিউ দেন। সেখানে সব ঠিকঠাক হওয়ার পর তাকে অন্য পদে কাজ করতে বলা হয়।
জীবনের এই অভিজ্ঞতার কথা বলে অমিত তরুণদের উৎসাহ দেন। তিনি বলেন জীবনে পাঁচটি কথা সবসময় মনে রাখতে। তাহলে প্রত্যাখ্যাত হলেও মানসিক জোর কমবে না।