ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

স্মার্টফোনের অ্যাপ আপনার গোপন তথ্য সংগ্রহ করছে, এখনই সতর্ক হোন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০২:২৩, ২৫ নভেম্বর ২০২৩
স্মার্টফোনের অ্যাপ আপনার গোপন তথ্য সংগ্রহ করছে, এখনই সতর্ক হোন
ফাইল ফটো

বিভিন্ন কাজের প্রয়োজনে অনেকেই নানান প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করেন। অ্যাপগুলো নামানোর সময়ই কাজের প্রয়োজনে ব্যবহারকারীদের কাছে থেকে স্মার্টফোনের মাইক্রোফোন, কল লগ ও ক্যামেরাসহ বিভিন্ন তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। 

তাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহারকারীর কোনো তথ্য অ্যাপ জানতে পারে কি-না, তা জানা প্রয়োজন। স্মার্টফোনে ইনস্টল করা কোন কোন অ্যাপ তথ্য সংগ্রহ করতে পারে, তা এক নজরে দেখে নেই-

স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নেয়া অ্যাপগুলোর তথ্য জানার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এরপর পারমিশন ম্যানেজারে ট্যাপ করে পরবর্তী পেজে প্রবেশ করতে হবে। এতে ফোনের ক্যালেন্ডার, কল লগস, ক্যামেরা, কন্টাক্টস, ফাইলস অ্যান্ড মিডিয়া, লোকেশন, মাইক্রোফোন ইত্যাদি অপশন ব্যবহারের অনুমতি পাওয়া অ্যাপের সংখ্যা দেখা যাবে। 

Advertisement

এবার মাইক্রোফোন অপশনে ট্যাপ করলেই কোন কোন অ্যাপের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি রয়েছে, তা জানা যাবে। একইভাবে ক্যামেরা বা কন্টাক্ট অপশনে ক্লিক করে সেগুলো ব্যবহারের অনুমতি পাওয়া অ্যাপগুলোর নাম জানা যাবে। 

এছাড়া পারমিশন থেকে অল পারমিশনস অপশন নির্বাচন করলে কোন অ্যাপ তথ্য সংগ্রহ করছে, এও জানার সুযোগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!