ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নতুন প্রযুক্তি নিয়ে হাজির মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২:২৬, ৪ নভেম্বর ২০২৩
চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নতুন প্রযুক্তি নিয়ে হাজির মাস্ক
ছবি- সংগৃহীত

মাইক্রোব্লগিং সাইট টুইটারের (এক্স) মালিকানা পেয়েই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। যার প্রথম ধাপটি ছিল টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এক্সএআই এবার একটি এআই মডেল উন্মোচন করল। চ্যাটবটটির নাম গর্গ। 

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী বিশেষ ব্যক্তিরা এটি ব্যবহার করতে পারবেন। মাস্কের দাবি, এ গর্গের সেন্স অব হিউমার রয়েছে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওপেন এআইয়ের জিপিটি ও গুগলের পালমির মতোই গর্গে থাকবে বহুভাষার সুবিধা। বিভিন্ন ভাষায় প্রশ্ন করলেও উত্তর মিলবে। এ নিয়ে এক্সে বেশ কয়েকটি স্নিপেট ও স্ক্রিনশটও শেয়ার করেছেন মাস্ক। 

যেখানে তিনি দাবি করেন, এই চ্যাটবটের সেন্স অব হিউমার রয়েছে। কোকেন কীভাবে বানাতে হয়, এই প্রশ্নের উত্তরে এ ব্যাপারে সতর্ক করে দেবে এটি। এতে না বানানোর পরামর্শও দেওয়া হবে। 

বর্তমান সময়ের আর কোনো চ্যাটবটই এমন করতে পারে না বলে দাবি মাস্কের। তবে এটি পেতে এক্সে আগে থেকে বলে রাখতে হবে। শুধুমাত্র তাহলেই এ সুবিধা মিলবে। 

এর আগে গত সপ্তাহে নতুন দুইটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসে এক্স। তাতে বলা হয়, বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম প্লাসে সাবস্ক্রিপশন করতে গ্রাহকদের প্রতি মাসে খরচ করতে হবে ১৬ ডলার আর বিজ্ঞাপনযুক্ত সাধারণ প্ল্যানের জন্য মাসে লাগবে ৩ ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!