ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মিসড কলেই ব্যাংক থেকে গায়েব টাকা, যেভাবে থাকা যাবে নিরাপদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ৩১ অক্টোবর ২০২৩
মিসড কলেই ব্যাংক থেকে গায়েব টাকা, যেভাবে থাকা যাবে নিরাপদ
ফাইল ফটো

একটি অপরিচিত ফোন নম্বর থেকে একজন নারীর কাছে পরপর তিনটি মিসড কল আসে। কিছুক্ষণ পরেই ঐ নারীর ফোনে একটি মেসেজ আসে। সেখানে লেখা থাকে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়া হয়েছে। 

সম্প্রতি ভারতের দিল্লির ৩৫ বছর বয়সী এক নারী আইনজীবীর সঙ্গে এমনই অবাক করা কাণ্ড ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, এ ধরনের প্রতারণার নাম ‘সিম সোয়্যাপ স্ক্যাম’। 

জানা গেছে, দিল্লির ঐ নারী কখনো কারো সঙ্গে ওটিপি বা অন্য কোনো ব্যক্তিগত তথ্যও শেয়ার করেননি। এরপরও তার অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা গায়েব হয়ে যায়।

Advertisement

ফোনে মিসড কল আসা এবং পরবর্তীতে কোনো একবার সেই কল রিসিভ করলেই এ প্রতারণা কাজ করে। চক্রটি এভাবে আপনার ডুপ্লিকেট সিমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তা দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্য অনেক কিছুই ব্যবহার করে। 
তবে কীভাবে এ প্রতারণা চক্র কাজ করে, কীভাবেই বা আপনি সুরক্ষিত থাকবেন, চলুন জেনে নেওয়া যাক করণীয়গুলো-

কীভাবে এই প্রতারণা চক্র কাজ করে, তা জানতে হলে প্রথমে বুঝতে হবে ঐ নারীর সাথে ঠিক কী ঘটেছিল? আইনজীবীর অভিযোগ, গত ১৮ অক্টোবর তার সাথে এ ঘটনা ঘটেছিল। স্থানীয় প্রশাসনকে তিনি জানান, কয়েক লাখ টাকা তার অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেছে। তিনি বলেন, মোট তিনবার একই নম্বর থেকে তার ফোনে কল আসে। পরবর্তীতে তিনি যখন অন্য একটি নম্বর থেকে কল ব্যাক করেন, তখন তাকে বলা হয় এটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারির নম্বর। ঘটনার তদন্ত কর্মকর্তা বলেন, তিনি অভিযুক্তের সঙ্গে শুধু তার বাড়ির ঠিকানা শেয়ার করেছিলেন। তিনি মনে করেছিলেন, বন্ধু কোনো উপহার পাঠিয়েছে এবং তিনি পেয়েও গিয়েছেন। তারপরেই তার ব্যাংক থেকে একটি মেসেজ আসে, সেখানে টাকা উত্তোলনের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রশাসনের কর্মকর্তা জানান, তদন্তে ঐ নারী ফোন থেকে কিছু অস্বাভাবিক ব্রাউজিং হিস্ট্রি লক্ষ্য করা যায়, যা তিনি কখনও করেননি। তিনি কিছু ফিশিং লিঙ্ক এবং কিছু UPI রেজিস্ট্রেশন টেক্স পেয়েছিলেন বলে ঐ অফিসার উল্লেখ করেছেন। এখান থেকে একটি বিষয় বোঝা যায়, সিমটি দিয়ে প্রতারকরা ঐ নারীর ব্যক্তিগত তথ্য হাতিয়েই যাবতীয় কাজ করে। সেই তথ্য তারা কারো সহযোগিতায় মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করে ডুপ্লিকেট সিমের অ্যাক্সেস পেতে পারে। 

এই প্রতারণা থেকে সুরক্ষিত থাকার উপায়-

১. আপনার ব্যক্তিগত তথ্য কখনো কারো সাথে শেয়ার করবেন না।
২.বিভিন্ন ব্যক্তিগত নথি ও তার নম্বর অনলাইনে কোনো প্ল্যাটফর্মেই শেয়ার করবেন না।
৩.আপনার সিম কার্ড কাজ না করলে টেলিকম অপারেটরকে বিষয়টি জানান।
৪. ওটিপি কখনো ব্যাংকের কর্মী, ব্যাংকিং এজেন্টের সাথে ফোনে বা অনলাইনে শেয়ার করা উচিত নয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!