ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

‘সেল্ফ-হিলিং’ স্মার্টফোন: ডিসপ্লের স্ক্র্যাচ গায়েব হবে আপনাআপনি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ১৩ অক্টোবর ২০২৩
‘সেল্ফ-হিলিং’ স্মার্টফোন: ডিসপ্লের স্ক্র্যাচ গায়েব হবে আপনাআপনি
ছবি: সংগৃহীত

সময় যতই এগিয়েছে, উন্নত থেকে উন্নততর হয়েছে স্মার্টফোন ও তার প্রযুক্তি। এবার ‘সেল্ফ-হিলিং’ স্ক্রিনের ফোন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ‘সেল্ফ-হিলিং’ ডিসপ্লের ফোন বাজারে ছেয়ে যাবে, এমনটাই বলছে বিশেষজ্ঞরা।

একটা স্মার্টফোনে ‘সেল্ফ-হিলিং’ ডিসপ্লে থাকার অর্থ হলো সেই ফোনটিতে ন্যানো কোটিং দেওয়া হয়েছে। এর সাহায্যে কোনো ফোন স্বয়ংক্রিয়ভাবে ছোট স্ক্র্যাচ থেকে শুরু করে স্ক্র্যাপ পর্যন্ত সারিয়ে তুলবে। তার মানে, মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না।  নিজ থেকেই ছোট স্ক্র্যাচ, স্ক্র্যাপ মুক্ত হবে ফোনটি। বাতাসের সংস্পর্শে এসে ফোনের ন্যানো কোটিং প্রযুক্তি তার ডিসপ্লে মেরামত করবে।

অনেক বছর ধরেই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলো সেল্ফ রিপেয়ারিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তির ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে যদি কোনো সংস্থার নাম আসে, তাহলে সেটি হল এলজি। ২০১৩ সাল থেকে ব্র্যান্ডটি সেল্ফ-হিলিং স্মার্টফোন টেকনোলজির কথা বলে আসছে। এই ধরনের প্রযুক্তি যে ফোনে থাকে, তার স্ক্রিন লম্বালম্বিভাবে একটু বাঁকা হয়। ফোনের পেছনে থাকে সেই ‘সেল্ফ হিলিং’ লেয়ার। এলজি বাজারে এর মধ্যে এরকম একটি ফোনও এনেছিল, যার নাম ‘জি ফ্লেক্স’। সে সময় এই প্রযুক্তি সম্পর্কে কোনো উচ্চবাচ্য করা হয়নি।

Advertisement

এই মুহূর্তে বিশ্ববাজারে যে দুটি ব্র্যান্ডের মনোপলি চলছে- স্যামসাং এবং অ্যাপল। এখনও পর্যন্ত ‘সেল্ফ-হিলিং’ ডিসপ্লে নিয়ে এই দুটি ব্র্যান্ড সেভাবে উৎসাহ দেখায়নি। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে, ২১৭ সালে মটোরোলা তাদের ‘শেপ মেমোরি পলিমার’ ব্যবহৃত স্ক্রিনের ফোন নিয়ে হাজির হয়েছিল। এই স্ক্রিনের মধ্যেও ক্র্যাক রিপেয়ার করার ক্ষমতা ছিল। তবে তা কাজ করত একমাত্র তাপপ্রয়োগ করার পরেই।‌

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!