সম্প্রতি ৯টু৫মেক-এর রিপোর্টে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ লঞ্চ হতে পারে। কারণ সূত্রের খবর, সেদিন নাকি সংস্থার কর্মীদের ছুটি নিতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড শুধু আইফোনই নয়, আইওএস ১৭ এবং আরও কিছু নতুন পণ্য ও সেবার ঘোষণা দিতে পারে ‘সেপ্টেম্বর ইভেন্টে’। এরই মধ্যে অ্যাপলের তথ্যফাঁসকারী একাধিক ব্যক্তিও তা নিশ্চিত করেছেন।
.png)
২০২২ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ৭ সেপ্টেম্বর। ২০২১ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ১৪ সেপ্টেম্বর। এবছর অর্থাৎ ২০২৩ সালে অ্যাপেল ইভেন্ট ১৩ সেপ্টেম্বর বলে শোনা গেছে। মাঝে ১২ সেপ্টেম্বরের কথাও শোনা গিয়েছিল। এর পাশাপাশি আবার শোনা গেছে, সেপ্টেম্বর নয়, অক্টোবর মাসে নাকি লঞ্চ হতে পারে আইফোন ১৫ সিরিজ। তবে সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনাই বেশি।
চলতি বছরে অ্যাপলের সম্ভাব্য নতুন পণ্যের তালিকা দেখে নেয়া যাক-

আইফোন ১৫
অ্যাপল প্রতিবছর তার নতুন প্রজন্মের আইফোনগুলোতে এমন কিছু প্রযুক্তি নিয়ে আসে; যা পরবর্তীতে স্মার্টফোনের জগতে নতুন ধারার প্রবর্তন করে। তাই আইফোন ১৫-ই হবে এবারের সবচেয়ে বড় আকর্ষণ।
শোনা গেছে, অ্যাপেল ১৫ সিরিজের ভ্যানিলা মডেলগুলোতে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট থাকতে পারে। আর প্রো মডেলগুলোতে এ১৭ বায়োনিক চিপ থাকার কথা রয়েছে। আইফোন ১৫ সিরিজের ফোনে টাইপ-সি ইউএসবি পোর্ট রাখবে চার্জিংয়ের জন্য।
আগের তুলনায় শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। নতুন একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলে। এই লেন্সের সাহায্যে অপটিক্যাল জুম পাওয়া যাবে ৫এক্স থেকে ৬এক্স পর্যন্ত।
নতুন অপারেটিং সিস্টেম
সেপ্টেম্বরের এ আয়োজনে আইওএস ১৭, আইপ্যাডওএস ১৭, ওয়াচওএস ১০, ম্যাকওএস ১৪ সোনোমা এবং টিভি ওএস ১৭-এর ঘোষণা আসতে পারে।
অ্যাপল ওয়াচ সিরিজ ৯
অ্যাপল ওয়াচ ৯ সিরিজে যুক্ত হতে পারে নতুন এস ৯ প্রসেসর। ফলে এটি টেক দুনিয়ায় ঝড় তুলতে পারে। ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার আকারের অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল—এ দুটি মডেলে ঘড়িটি আসতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ওয়্যার ওএস ১০।
অ্যাপল ওয়াচ আলট্রা ২
দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আলট্রা ২ ঘড়িতেও এস ৯ প্রসেসর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া থ্রিডি প্রিন্টসহ নতুন রঙে এটি পাওয়া যেতে পারে।
এয়ারপডস প্রো ২-এর ইউএসবি চার্জিং কেস
এয়ারপডস প্রো ২ ইয়ারবাডসের জন্য ইউএসবি সি চার্জিং কেসযুক্ত হতে পারে। এ ছাড়া আইওএস ১৭–ভিত্তিক নতুন কিছু সুবিধাও এয়ারপডস প্রো ২-এ যুক্ত হতে পারে।