ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ করতে সফটওয়্যার চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ২০ জুলাই ২০২৩
ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ করতে সফটওয়্যার চালু
‘ভূমি অধিগ্রহণ ম্যানেজমেন্ট সফটওয়্যার’ উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ‘ভূমি অধিগ্রহণ ম্যানেজমেন্ট সফটওয়্যার’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার এ সফটওয়্যার উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জেলা প্রশাসক বলেন, দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে সেবার মান সহজীকরণ বৃদ্ধিসহ ভূমি অধিগ্রহণের ওপর কোনো প্রকার আপত্তি প্রদান, অনলাইনে ভূমির ক্ষতিপূরণ গ্রহণ বিষয়ে যেকোনো ধরনের জিজ্ঞাসা ও সহজীকরণ সংক্রান্ত বিষয়ের জন্য এ সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। আমি আশা করি এর মাধ্যমে ভূমি অধিগ্রহণ বিষয়ে সব জটিলতা ও জিজ্ঞাসার অধিকতর সফলতা সম্ভব হবে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ- পরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!