ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব কোম্পানির নাম প্রকাশ করল ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ১৩ জুলাই ২০২৩
কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব কোম্পানির নাম প্রকাশ করল ইলন মাস্ক
ইলন মাস্ক। ফাইল ফটো

ইলন মাস্ক তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) নতুন কোম্পানি এক্সএআই চালু করেছেন।

বুধবার (১২ জুলাই) টুইটারের মালিক ইলন মাস্ক এই ঘোষণা দেন। তিনি কোম্পানির ওয়েবসাইট এবং কয়েক ডজন নতুন কর্মীর নাম প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এর প্রতিদ্বন্দ্বী কোম্পানি গড়তেই এমনটি জানিয়েছেন মাস্ক।

প্রতিবেদনে বলা হয়, মহাবিশ্বের আসল স্বরূপ অনুধাবনে এই উদ্যোগ নেয়া হয়েছে। খবর সিএনএন।

Advertisement

নতুন প্রজন্মের বিদ্যুৎচালিত গাড়ি টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মালিকানায় এবার এল এআই প্রযুক্তি। শুক্রবার (১৪ জুলাই) এই বিষয়ে বিস্তারিত জানাতে টুইটার লাইভে হাজির হবেন তিনি।

এক্সএআই-এর পেছনে রয়েছে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্ট, টুইটার ও টেসলার সাবেক কর্মীরা। অবস্থা দেখে বোঝা যাচ্ছে চ্যাটজিপিটি, বার্ড ও ক্লডের মতো চ্যাটবটের নেপথ্যে থাকা প্রতিষ্ঠান ওপেনএআই, গুগল ও এনথ্রোপিকের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন ইলোন মাস্ক।

গত এপ্রিলে এ স্টার্টআপের খবর দেয় ফিন্যান্সিয়াল টাইমস। একইসঙ্গে জানায়, বৃহৎ ভাষার মডেলের জন্য এনভিডিয়া থেকে জিপিইউ প্রসেসর নিচ্ছেন মাস্ক। একই মাসে ফক্স নিউজের কাছে ট্রজিপিটি নামের নতুন এআই টুল নিয়ে পরিকল্পনা ভাগাভাগি করেন টেসলা বস। ওই সময় বিদ্যমান এআই কোম্পানিগুলো ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকাকে অগ্রধিকার দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, গত মার্চে নেভাদায় এক্সএআই কোম্পানি সংগঠিত করেন মাস্ক। একই সময়ে টুইটারের কোম্পানি নাম পরিবর্তন করে রাখেন এক্স কর্পোরেশন।

তবে ওয়েবসাইট অনুসারে, এক্স কর্পোরেশন থেকে আলাদা প্রতিষ্ঠান এক্সএআই। সেখানে বলা হয়, এক্স (টুইটার), টেসলা ও অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এক্সএআই।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!