গুগল ড্রাইভের সাহায্য নিয়ে ২৫ এমবির বেশি বড় ফাইল জিমেইল থেকে মেইল করা যায়। তবে এর মানে এই নয় যে কাজটি করার জন্য জিমেইল ও ড্রাইভের মধ্যে বারবার আসা-যাওয়া করতে হবে। কারণ গুগল এই ফিচারটি শুধু জিমেইলের জন্যই তৈরি করেছে এবং খুব সহজে ব্যবহার করা যায়। এর মাধ্যমে ১০ জিবি পর্যন্ত ফাইল ই-মেইল আকারে পাঠানো যায়।
জিমেইলে যেভাবে ২৫এমবির কাছাকাছি ফাইল পাঠানো সীমা পাওয়া যাবে-
.png)
এই সেবা পেতে সবার আগে প্রয়োজন একটি বৈধ গুগল অ্যাকাউন্ট। এরপর একটি ওয়েব ব্রাউজার অথবা মোবাইল অ্যাপ। এরপর যে বড় ফাইলটি মেইল করাতে ইচ্ছুক তা গুগল ড্রাইভে পাঠাতে হবে। এভাবেই বড় বড় অ্যাটাচমেন্টগুলোও মেইল করা যাবে।
১. জিমেইল খুলতে হবে
সর্বপ্রথমে ডিফল্ট ওয়েব ব্রাউজার থেকে http://gmail.com এ যেতে হবে। সেখানে নতুন ই-মেইল লিখতে কম্পোজ এ ক্লিক করতে হবে। জিমেইল কম্পোজ উইন্ডোতে একাধিক ফিচার থাকে যা আমরা সাধারণত খেয়াল করি না।
২. ড্রাইভ থেকে ফাইল অ্যাটাচ করা
কম্পোজ উইন্ডোর একেবারে নিচে গুগল ড্রাইভের একটি আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করার পর পাপ আপ হবে এবং মাই ড্রাইভে ক্লিক করতে হবে। এরপর ড্রাইভে আপলোড করা বড় ফাইল এ যেতে হবে এবং ইনসার্টে ক্লিক করতে হবে।
৩. ই-মেইল কম্পোজ করা
এই প্রক্রিয়াটি খুব সহজ। জিমেইল ওপেন করে কম্পোজ স্টার্ট করলেই হবে। কম্পোজ উইন্ডোতে পেপার ক্লিপ আইকনে ক্লিক করার পর ইনসার্ট ফ্রম ড্রাইভ লেখাটি সিলেক্ট করতে হবে।
জিমেইল মোবাইল অ্যাপ থেকে ফাইল অ্যাটাচ করা-
নতুন পেইজের ক্ষেত্রে মাই ড্রাইভ লেখাটিতে ক্লিক করতে হবে এর পর যে বড় ফাইলটি পাঠাতে হবে তা যেখানে আছে সে ড্রাইভে যেতে হবে এবং ফাইল সিলেক্ট করতে হবে। এই লিংক স্বয়ংক্রিভাবে তৈরি হবে এবং ইমেইলের সাথে যুক্ত হয়ে যাবে। কম্পোজ করা শেষ হওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করতে হবে। গুগল ড্রাইভ অ্যাকাউন্টের যে কোন স্থান থেকেই ফাইল সিলেক্ট করা যায়।