এরই মধ্যে এই জেনারেটিভ এআই অত্যন্ত উন্নত বলে প্রমাণিত হয়েছে। চ্যাটজিপিটি এবং বিং-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের সঙ্গেও টক্কর দিতে পারে গুগলের বার্ড এআই প্রযুক্তি।
প্রাথমিকভাবে বার্ড রিলিজ করা হয়েছিল পাবলিক ওয়েটলিস্ট প্রিভিউ হিসেবে। বিগত কয়েক মাস ধরে গুগল তার বেশির ভাগ পরিষেবাতেই বার্ড এবং অন্যান্য এলএএমডিএ প্রযুক্তিগুলো ইন্টিগ্রেট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে জিমেইলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি ড্রাফট, গুগল ডক্সে উন্নত টেক্সট তৈরির বৈশিষ্ট্য এবং গুগল মেসেজের ক্ষেত্রে এআই দিয়ে তৈরি অটোমেটিক রিপ্লাই।
.png)
জানা গেছে, প্রথমে পিক্সেল ফোনগুলোতে এই প্রযুক্তি দেওয়া হবে। তবে আপাতত অ্যানড্রয়েড ফোনগুলোর জন্য বার্ড এআই অ্যাক্সেসযোগ্য হবে ওয়েব প্ল্যাটফর্ম হিসেবেই। যদিও হোম স্ক্রিন উইজেটের ফাংশনালিটি সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি।
অ্যানড্রয়েডে গুগল বার্ড ব্যবহার করা যেতে পারে একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে। তবে এটিকে মাইক্রোসফট এজ ও বিং-এর মতো ইন্টিগ্রেট করা হবে না।অ্যানড্রয়েডে বার্ডের জন্য গুগল একটি হোম স্ক্রিন উইজেট দিতে চলেছে। তার ফলে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য বার্ড এআই প্রযুক্তি অ্যাক্সেস করতে আরো সুবিধা হবে।