ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

চ্যাট-জিপিটি নিষিদ্ধ করলো ইতালি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ১ এপ্রিল ২০২৩
চ্যাট-জিপিটি নিষিদ্ধ করলো ইতালি
ছবি: সংগৃহীত

এআই চ্যাটবট চ্যাট-জিপিটি নিষিদ্ধ ঘোষণা করেছে ইতালি সরকার। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ইতালি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিষিদ্ধ ঘোষণা করেছে।

গতকাল শুক্রবার ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মার্কিন স্টার্টআপ ওপেনএআই দ্বারা তৈরি মাইক্রোসফ্ট সমর্থিত চ্যাটবট চ্যাট-জিপিটি নিষিদ্ধ করছে এবং এই প্রযুক্তি দেশের সাধারণ ডেটা সুরক্ষা প্রবিধান মেনে চলছে কিনা, তা তারা তদন্ত করবে। এর আগে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো বেশ কয়েকটি দেশ চ্যাট-জিপিটি নিষিদ্ধ করেছে। খবর এনডিটিভি

গত ২০ মার্চ চ্যাট-জিপিটি এর ব্যবহারকারীদের কথোপকথন এবং পরিষেবার গ্রাহকদের অর্থ প্রদানের তথ্যকে প্রভাবিত করে এমন একটি রিপোর্ট তারা পেয়েছিল। ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ওপেনএআইকে আদেশটি মেনে চলার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার ২০ দিনের মধ্যে তাদের অবহিত করতে হবে, অন্যথায়, ২০ মিলিয়ন ইউরো পর্যন্ত জরিমানা বা বিশ্বব্যাপী মোট বার্ষিক টার্নওভারের ৪ শতাংশ ধার্য করা হতে পারে।

Advertisement

ইতালি আরও জানিয়েছে, প্ল্যাটফর্মটি যে অ্যালগরিদমগুলোর উপর নির্ভর করে কাজ করে, সেই অ্যালগরিদমগুলোকে প্রশিক্ষিত করার জন্য ব্যক্তিগত ডেটার ব্যাপক সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের কোনো আইনি ভিত্তি নেই।

ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত করা সবগুলো পরীক্ষা দ্বারা নিশ্চিত করা হয়েছে, চ্যাট-জিপিটি দ্বারা প্রাপ্ত তথ্য সবসময় বাস্তব পরিস্থিতির সঙ্গে মেলে না, তাই অনেক ক্ষেত্রেই ভুল ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!